মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

করোনার নতুন ধরন: বিশ্বজুড়ে আতঙ্ক, লকডাউনে যাচ্ছে বহু দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে এ নতুন ধরনের ভাইরাসটি ইতালি ও অস্ট্রেলিয়ায় পাওয়া গেছে। এছাড়া আইসল্যান্ড, ডেনমার্ক ও নেদারল্যান্ডসে নতুন প্রজাতির করোনার সন্ধান পাওয়া গেছে। তবে এটি যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন প্রজাতি কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিজ্ঞানীরা দেশটিতে করোনাভাইরাসের একটি নতুন রূপ শনাক্তের কথা ঘোষণা করে এ ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন।

এদিকে গতকাল সোমবার ডয়েচে ভেলে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের আরেকটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। তবে এটি যুক্তরাজ্যে সন্ধান পাওয়া নতুন প্রজাতির করোনাভাইরাসের সঙ্গে মিল নেই।

অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে যাওয়া দুইজনের দেহে ওই ভাইরাস শনাক্ত হয়েছে। তারা দুইজনই হোটেলে কোয়ারেন্টিনে আছেন।

অপরদিকে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যে নতুন যে প্রজাতির সন্ধান পাওয়া গেছে ওই ইতালীয় নাগরিকের শরীরেও সেই একই প্রজাতির করোনাভাইরাস পাওয়া গেছে।

একের পর এক নতুন প্রজাতির করোনাভাইরাস পাওয়ায় বিশ্বজুড়ে আতঙ্ক শুরু হয়েছে। করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক একটি ধরন শনাক্ত হওয়ার পর ইউরোপীয় দেশগুলো যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এসব দেশগুলোর সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও এশীয় দেশগুলো।

এছাড়া বাংলাদেশ, যুক্তরাজ্যসহ বিশ্বের বেশকিছু দেশের ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে ওমান। এর আগে রোববার যুক্তরাষ্ট্র থেকে সবধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে তুরস্ক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইটে এ কথা জানিয়েছে। পাশাপাশি ডেনমার্ক, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার ফ্লাইট স্থগিত করেছে আঙ্কারা। এদিন সৌদি আরবও যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সব ফ্লাইট সাতদিনের জন্য স্থগিত দিয়েছে।

সোমবার গ্রেট ব্রিটেন থেকে সবধরনের ফ্লাইট স্থগিত করেছে রাশিয়া। দেশটির ইমারজেন্সি টাস্ক ফোর্স বিষয়টি নিশ্চিত করেছে। কুয়েত, ইরান, জর্ডান, ইসরাইল ও মরোক্কো যুক্তরাজ্যের সঙ্গে তাদের ফ্লাইট চলাচল স্থগিত করে দেয়। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করে à