শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

রংপুরে পলিথিনবিরোধী অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রির দায়ে ৯ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৩ টন পলিথিনসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সিটি বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

নগরীর সিটি বাজারসহ বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে মাহমুদ হাসান মৃধা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে র‍্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে।

তিনি বলেন, অভিযানের সময় সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রি করার অপরাধে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ৩ টন বিভিন্ন ধরনের পলিথিনসহ বিপুল পরিমাণ ক্ষতিকর পণ্য জব্দ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ