মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৩১৮, মৃত্যু ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৩২৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩ হাজার ৫০১ জন।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩১৮ জনের দেহে সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩ হাজার ৫০১ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ২৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৪১ হাজার ৯২৯ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭ কোটি ৭৭ লাখ ৮৩ হাজার ৬৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৭ লাখ ১০ হাজার ৫৩৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার ৪১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৩২৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩ হাজার ৫০১ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ