মুফতি আবদুল মালেক।।
اَلْحَمْدُ لِلهِ وَسَلاَمٌ عَلى عِبَادِه الّذِيْنَ اصْطَفى، وَأَشْهَدُ أَنْ لَا إِلهَ إِلّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنّ مُحَمّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أمّا بَعْدُ :
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান হাদীস প্রায় সকল তালিবে ইলমের জানা, তিনি বলেন-
نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النّاسِ: الصِّحّةُ وَالْفَرَاغُ.
অর্থাৎ দুটি নিআমত এমন, যার বিষয়ে অনেক মানুষ ধোঁকায় থাকে; সুস্থতা ও অবসর। -সহীহ বুখারী, হাদীস ৬৪১২
এমনিতে এই মহামূল্যবান নসীহতের মুখাতাব তো সকল মানুষই। তবে এই দুই নিআমত যাদের যত বেশি নসীব হয় এবং যাদের পক্ষে এই দুই নিআমতের কদর করা যত সহজ এবং যত অধিক জরুরি, তারা তো এই নসীহতের সর্বপ্রথম এবং সবচে গুরুত্বপূর্ণ মুখাতাব। কোনো সন্দেহ নেই, এ বিবেচনায় তালিবে ইলমের জামাতই এই নসীহতের কদর করার সবচেয়ে বেশি হকদার।
কিন্তু আফসোস! ফিকহ ও হাদীস উভয় শাস্ত্রের আলেম উজির ইয়াহইয়া ইবনে হুবায়রা যেমন বলেছিলেন আমাদের হালত দেখা যাচ্ছে তেমনি-
الوقت أنفسُ ما عُنِيتَ بحفظِه.
وأراه أسهلَ ما عليك يَضِيع.
অর্থাৎ তুমি যা কিছু সযতেœ সংরক্ষণ করবে তার মধ্যে সময়ই ছিল সবচেয়ে মূল্যবান; অথচ এটাই তোমার কাছে সবচেয়ে মূল্যহীনভাবে বিনষ্ট হয়ে যায়।
আমার প্রিয় তালিবানে ইলম!
দীর্ঘদিন থেকে আমরা সবাই এক রকমের বন্দিজীবন অতিবাহিত করছি। জানা নেই, এই ধারা আর কত দিন চলবে। দুআ করি, আল্লাহ তাআলা যেন এই ধারা আর অগ্রসর না করেন। দ্রæত শেষ করে দেন এবং আমাদেরকে স্বাভাবিক জীবন এবং আফিয়াতের যিন্দেগী দান করেন- আমীন। কিন্তু যতদিন এ ধারা চলবে ততদিন জরুরি হল, এই সাময়িক পরিস্থিতির জন্যও আমাদের সামনে একটি কর্মনীতি ও একটি নেযামুল আওকাত থাকবে, যাতে আমরা সুস্থতা ও অবসরের নিআমতের হক যথাযথ আদায় করতে পারি। আশা করি, প্রিয় তালিবানে ইলম নিজ নিজ জায়গায় এর ইহতিমাম করছেন। তবু মনে হল, কিছু বিষয় মুযাকারা করি, যাতে তা-
الدّالّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ.
-এর দাবি মোতাবেক অথবা কমপক্ষে-
إذا تكرر تقرر في القلب.
-অনুযায়ী কিছু না কিছু সওয়াব হাসিলের মাধ্যম হয়ে যায়।
কী হবে কর্মপন্থা?
নেযামুল আওকাত তো প্রত্যেক তালিবে ইলম তার অবস্থা অনুযায়ী নিজেই তৈরি করবেন। আমি এখানে কর্মপন্থা সম্পর্কে আলোচনা করছি :
এক. ঈমান আমলের মেহনত
এর জন্য ইলমী মুতালাআরও প্রয়োজন; যার আলোচনা সামনে আসবে। এছাড়া বিশেষভাবে নি¤েœাক্ত বিষয়গুলোর ইহতিমাম অনেক জরুরি।