মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নোবিপ্রবির অধীনে চালু হচ্ছে শেখ হাসিনা সমুদ্র ইনস্টিটিউট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অধীনে শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অনুমোদন দেয়া হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মুহা. কামাল হোসেন ও সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে কিছু শর্তে দেশরত্ন শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট খোলার অনুমোদন দেয়া হলো।

আরোপিত শর্তগুলো হলো- ১. ইনস্টিটিউটের জন্য ভূমির অবস্থান ও পরিমাণ যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে এবং প্রস্তাবিত ভূমি বরাদ্দ পাওয়ার পর সরকারি সংস্থা/স্থানীয় জেলা প্রশাসন থেকে অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে।

২. ভূমি অধিগ্রহণপূর্বক প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে।

৩. ইনস্টিটিউটের শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু করার নিমিত্তে জনবল কাঠামোসহ প্রয়োজনীয় গবেষণাগার প্রতিষ্ঠা ও ব্লু-ইকোনমির গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে কারিকুলাম প্রণয়নপূর্বক কমিশনে প্রেরণ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ