রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নেতার সামনেই বিএনপির সমাবেশে হাতাহাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশ করতে গিয়ে বিএনপির সমাবেশে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর মালোপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়েছিল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে এ সমাবেশের ডাক দিয়েছিল রাজশাহী মহানগর বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ চলাকালীন সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর উপস্থিতিতেই দলের নেতাকর্মীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সমাবেশে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দলীয় জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ