রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বালাগঞ্জে ছাত্রদল নেতার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে প্রতিবাদ করতে গিয়ে তার নিজ সেন্টারে সন্ত্রাসীদের গুলিতে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) উপজেলার পশ্চিম গৌরপুর ইউনিয়নের নলজুড় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক নুমান লস্করের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য এডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, আব্দুল হান্নান,বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান, লুৎফর রহমান, আব্দুল বারি, আলাউদ্দিন রিপন, শেখ বকুল, দুলাল আহমদ, কৃষককদলের আহবায়ক ছইল মিয়া, সদস্য সচিব শামীম মিয়া, শ্রমিকদলের সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ছালেহ আহমদ, যুবদলের মাসুক মিয়া, মিজান, শুভ লস্কর ,ফয়সল, মিজু আহমদ, সোহেল তালুকদার, যুগ্ম-আহবায়ক সিরাজুল ইসলাম মঈনুল ইসলাম, বালাগঞ্জ কলেজ ছাত্রদ নেতা জুনেদ আহমদ, প্রমুখ।

দোয়া মাহফিলে মরহুম সায়েম আহমদ সোহেলের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিল সমূহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনা, তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা এবং নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যা লোক অংশগ্রহণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ