বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ট্রাম্পের ভেটো বাতিল করে দিল রিপাবলিকান সিনেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা বাজেট বিলে যে ভেটো দিয়েছিলেন তা উল্টে দিয়েছে তার নিজের দল রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট।

আমেরিকার ক্ষমতা থেকে বিদায় নেয়ার মাত্র ৩ সপ্তাহ আগে এই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্পের দেয়া কয়েকটি শর্ত পূরণ না করায় বাজেট বিলে ভেটো দিয়েছিলেন তিনি।

এর বিরুদ্ধে অনেকটা ঐক্যবদ্ধ অবস্থান নেয় রিপাবলিকান এবং বিরোধী ডেমোক্রাট দল। ট্রাম্পের দেয়া ভেটো নস্যাৎ করতে গতকাল ১০০ সদস্যের সিনেটে ভোটাভুটি হয় এবং ট্রাম্পের ভেটো নাকচ করার পক্ষে ভোট পড়ে ৮১টি। এবারের বাজেট বিলে মার্কিন সামরিক খাতে ৭৪ হাজার কোটি ডলার ব্যয় করার প্রস্তাব করা হয়েছে।

ডিসেম্বর মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ফেইসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকে সুরক্ষা দেয়ার আইন যদি সম্পূর্ণভাবে বাতিল না করা হয় তাহলে তিনি এই বিলে ভেটো দেবেন।

ট্রাম্প দাবি করেন, ফেডারেল আইনের কমিউনিকেশন্স ডিসেন্সি অ্যাক্টের সেকশন ২৩০-কে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এই আইন আমেরিকার জন্য মারাত্মক রকমের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন।

কিন্তু ট্রাম্পের হুমকি উপেক্ষা করে কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেটে বিলটি পাস করা হয়। পরে ট্রাম্প ওই বিলে ভেটো দেন। ট্রাম্পের ভেটো উল্টে দিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দল ঐক্যবদ্ধ অবস্থান নেয় এবং গতকাল তা উল্টে দিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ