মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

ফের আফগানিস্তানে সাংবাদিক খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্দুকধারীর গুলিতে আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত দুই মাসে সন্ত্রাসী হামলায় দেশটিতে পাঁচ গণমাধ্যমকর্মী প্রাণ হারালেন।

নিহত সাংবাদিক বিসমিল্লাহ আদেল আইমাক ভয়েস অব ঘোর নামের এক রেডিও স্টেশনের প্রধান সম্পাদক ছিলেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে ঘোরের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানেশ বলেন, আইমাক ২০১৫ সাল থেকে ওই রেডিও স্টেশনে কাজ করে আসছিলেন।

এছাড়া আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থনদান ও এগিয়ে নিতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

-কেএল