বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

১২০ কোটি টাকায় দেশেই টিকা তৈরি করা যেত: জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১২০ কোটি টাকা খরচ করলে এক বছরে দেশে করোনাভাইরাসের টিকা তৈরি করা যেত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে ভারতের সেরামকে টিকার জন্য প্রথম ধাপে যে ৬০০ কোটি টাকা বাংলাদেশ দিচ্ছে, তার চেয়ে কম টাকায় যদি পৃথিবীর শ্রেষ্ঠ দশ বিজ্ঞানীকে এক কোটি টাকা মাসিক বেতনে আনা হতো, তাহলেও দেশের ১২০ কোটি টাকা খরচ হতো। এখানে অনেক বেশি বিজ্ঞানী তৈরি হতে পারত। নিশ্চিতভাবে বলা যায়, দেশে এক বছরের মধ্যে টিকা তৈরি করা যেত।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘ভারত যে টিকা দুই ডলারে পাচ্ছে, আমরা সেটা পাচ্ছি সোয়া পাঁচ ডলারে। অর্থের এই বেশি অংশ কে পাচ্ছে? আজকে দেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেককে যদি ৫০ কোটি টাকা সাবসিডি দেওয়া হতো, তবে তারাও দেশি বিজ্ঞানীদের নিয়ে কাজ করতে পারত। আরও প্রতিষ্ঠান রয়েছে। তারাও আছে। তাহলে আজকে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে টিকা আবিষ্কৃত হতো।’

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের মেহেরুন নেছা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ও তার শাস্তির দাবিতে এই মানববন্ধন করা হয়। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে জাতি প্রতিটি ক্ষেত্রে ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ কেবল মেয়ে ও ছেলেদের ওপরেই নয়, ধর্ষণ অর্থনীতিতে অনেক বেশি।’

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, কৃষক দল কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য মিয়া আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন কৃষক দল নেতা গোলাম সরোয়ার প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ