মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম 

বুধবার ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে বুধবার (৬ জানুয়ারিতে) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আট ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) নিজস্ব ফেসবুক পেজে এ সংক্রান্ত নোটিশ দিয়েছে গ্যাস বিতরণ কম্পানি তিতাস।

নোটিশে বলা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্রাঞ্চের দ্বিতীয় পর্যায়ে মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেল ক্রসিং (নাখালপাড়া রেল ক্রসিংয়ের উভয় পাশে জোড়পাড়ে পর্যন্ত এবং বিজয় স্মরণী ব্রিজের উত্তর পার্শ্ব পর্যন্ত) গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য বুধবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মার্কেট আট ঘণ্টা বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ