শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

যেসব শর্তে জামিন পেলেন ইরফান সেলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫০ হাজার টাকা মুচলেকা ও প্রতি মঙ্গলবার আদালতে হাজিরা দেয়ার শর্তে মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে দণ্ডপ্রাপ্ত ইরফান সেলিমকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দিয়েছেন।

এর আগে সোমবার (৪ জানুয়ারি) সকালে চকবাজার থানা পুলিশ সিএমএম আদালতে র‍্যাবের অভিযানে গ্রেফতার সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটির বহিষ্কৃত কাউন্সিলর ইরফান সেলিমকে অস্ত্র ও মাদক মামলা থেকে অব্যাহতি দিতে সুপারিশ করে আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ।

এর আগে গত ১৪ নভেম্বর ৫ দিনের রিমান্ড শেষে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৬ অক্টোবর র‌্যাব পুরান ঢাকার চকবাজারে হাজী সেলিমের বাড়িতে অভিযান চালায়। এ অভিযানে অবৈধ মদ, অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। সেখান থেকে র‌্যাব ইরফান সেলিম ও জাহিদকে হেফাজতে নেয়। মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ২ আসামিকে ১৮ মাসের কারাদণ্ড দেন। পরে তাদের বিরুদ্ধে চকবাজার থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ