শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষ হয়ে বিদেশে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্ধের মতো বিদেশ ছুটলে দালালদের খপ্পরে পড়তে হয়। সেজন্য নিজেকে দক্ষ করে গড়ে তুলে বিদেশে কাজে যাওয়ার আহ্বান জানান তিনি।

আজ বুধবার সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে যোগ দেন।

করোনাকালে দেশে ফিরে আসা প্রবাসীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের কল‌্যাণে বর্তমান সরকার কাজ করছে। দেশেও কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ফিরে আসা প্রবাসীদেরও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। করোনাকালে বিদেশ থেকে আসা প্রবাসীদের হতাশ না হয়ে দেশেই উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।

প্রধানমন্ত্রী বলেন, এবারের অভিবাসী দিবসের প্রতিপাদ‌্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান।’ খুব চমৎকার একটি প্রতিপাদ‌্য নির্ধারণ করা হয়েছে। বিদেশ যখন যাবেন, কোন কাজে যাচ্ছেন সেটা নির্ধারণ করতে হবে। তার ওপর প্রশিক্ষণ নিতে হবে। আর এই দক্ষতা অর্জনের জন‌্য আমরা কিন্তু যথেষ্ট সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। দেশের বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টার করে দিচ্ছি। প্রবাসীদের দক্ষতা বাড়াতে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।

শেখ হাসিনা আরও বলেন, প্রবাসীদের হয়রানি রোধে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নজরদারি রাখছে। প্রবাসে বাংলাদেশিদের কর্মসংস্থান ও নারী শ্রমিকদের নিরাপত্তা ঠিকমতো হচ্ছে কিনা তা দেখতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেন সরকারপ্রধান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ