রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মৃত্যু সংবাদ গুজব: পোরশা মাদরাসার মুহতামিম আইসিইউতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান
সাব এডিটর

রাজশাহীর নওগাঁর প্রাচীন দীনি বিদ্যাপীঠ আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা মাদরাসারার মহাপরিচালক মাওলানা শাহ মুহা. শরীফ উদ্দিন চৌধুরী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) ডাক্তারের তত্ত্বাবধানে আছেন।

আজ বুধবার দুপুরে আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন পোরশা মাদরাসা সিনিয়র শিক্ষক মাওলানা ফজলুর রহমান ও মাওলানা কারী আব্দুুল মালেক।

তিনি জানান, গত রোববার সকালে মাওলানা শাহ মুহা. শরীফ উদ্দিন চৌধুরী অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার হাঁপানি ও লো-প্রেসার ধরা পড়ে। এছাড়া তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত আছেন।

মাওলানা মুহা. শরীফ উদ্দীন চৌধুরী ইন্তেকাল করেছেন কেউ কেউ এমন গুজব ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় স্টাটাস দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য মাদরাসার শিক্ষক মাওলানা ফজলুর রহমান দেশবাসীকে আহবান জানিয়েছেন।

এদিকে পোরশা মাদরাসার মহাপরিচালক মাওলানা শাহ মুহা. শরীফ উদ্দিন চৌধুরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাদরাসার শিক্ষক মাওলানা কারী আব্দুুল মালেক।

এএ/ মোস্তফা ওয়াদুদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ