মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রক্ত দেয়ার আগে যেসব বিষয় মাথায় রাখবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রক্তের অভাবের কারণে প্রতিবছর বহু রোগীর প্রাণ সংকটের মুখে পড়ে। এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে মাত্র ১০ থেকে ১২ মিনিট। এই অল্প সময়ে চাইলেই একজনের প্রাণ বাঁচানো সম্ভব। কিন্তু রক্ত দেয়ার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিত। আসুন জেনে নেই সেগুলো।

এক. রক্ত দেয়ার আগে নিয়মকানুন পড়ে নিন। জেনে নিন আপনি রক্ত দেওয়ার জন্য আদৌ উপযুক্ত কি না। কী কী ধরনের রোগব্যাধী শরীরে থাকলে একজন রক্তদান করতে পারেন না, তা ডোনারের নিজের উদ্যোগেই জেনে নেওয়া উচিত।

দুই. সাধারণত সরকারি ব্লাড ব্যাংক থেকেই রক্ত নিতে আসেন সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা। কিন্তু তা সত্ত্বেও রক্ত দেয়ার আগে জেনে নেয়াই ভালো। কোনো ভুঁইফোড় প্রাইভেট ব্লাড ব্যাংক থেকে লোকজন আসছে শুনলে এড়িয়ে যাওয়াই ভালো।

তিন. খুব বিশ্বস্ত এবং চেনাপরিচিত জায়গায় রক্তদান করলেও সিরিঞ্জ হাতে ফোটানোর আগে লক্ষ রাখুন নতুন সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে কি না। আর আপনার রক্ত নেয়া হয়ে যাওয়ার পরে খেয়াল করুন সিরিঞ্জটি ফেলে দেয়া হচ্ছে কি না।

চার. খালি পেটে রক্ত দিতে কখনোই যাওয়া উচিত নয়। রক্ত দেওর আগে ভালো করে পানি খাওয়া উচিত এবং চা-কফি যতটা সম্ভব এড়িয়ে চলুন।

পাঁচ. বেশিরভাগ রক্তদান শিবিরেই রক্ত দেওয়ার পরে কিছু না কিছু খাবার দেয়া হয়। সাধারণত রক্ত দেয়ার পরে নোনতা কিছু খাবার খেতে হয়। ফ্রুট জুস, কুকিজ ইত্যাদি খাওয়া যেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ