মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মারা গেলেন রাবির অধ্যাপক ফারুক আকতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ফারুক আকতার (৬১) মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক বেলায়েত হোসেন হাওলাদার। তিনি বলেন, ফারুক আকতার রাতে তার ঢাকার বাসায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার রাতে অধ্যাপক ফারুক আকতারের সঙ্গে একই বাসায় ছিলেন রসায়ন বিভাগের সেকশন অফিসার সিরাজুল ইসলাম। তিনি বলেন, স্যারের সঙ্গে আমি ঢাকার বাড়িতে এসেছি। ম্যাম রাজশাহীতেই ছিলেন। রাত ১২টার দিকে স্যার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তিনি খুব হাঁচি দিচ্ছিলেন এবং শ্বাসকষ্ট হচ্ছিল। আমি ম্যাম এবং স্যারের এক ভাতিজাকে ফোন করি। পরে একাই স্যারকে গাড়ি ভাড়া করে হাসপাতালে নিয়ে যাই। এছাড়া বাসায় একবার বমি করেছিলেন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান স্যার আর বেঁচে নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ