বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

একযোগে পদত্যাগ করলেন কুয়েতের মন্ত্রীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিছুদিন ধরেই কুয়েতের পার্লামেন্ট বনাম প্রধানমন্ত্রী তথা দেশটির সরকারের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার পার্লামেন্টে মন্ত্রিসভা নিয়ে কুয়েতের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার প্রস্তাব জমা পড়ে। তারপরেই মন্ত্রীরা একযোগে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইট করে এই গণ পদত্যাগের খবর জানানো হয়েছে।

কুয়েতের সরকারি সংবাদসংস্থা কুনা জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হামাদ জাবের আল-সাবহ-র সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী। তিনিই সব মন্ত্রীর পদত্যাগপত্র সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীকে দেন। কুয়েতের পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি।

কুনা জানিয়েছে, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা নিয়ে যে প্রস্তাব জমা পড়েছে, ৩০ জন সদস্য তা সমর্থন করেছেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই পার্লামেন্ট সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা গঠন করেছেন, তার মধ্যে ভোটের ফলাফলের প্রতিফলন নেই। স্পিকার এবং বিভিন্ন কমিটির গঠন নিয়েও সরকার হস্তক্ষেপ করছে।

সংবাদসংস্থা এপি-কে রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আল-ইউসেফ জানিয়েছেন, পার্লামেন্ট সদস্যরা ব্যবস্থার সংস্কার চাইছেন। কারণ, সরকার পুরনো কিছু মুখকেই বারবার দায়িত্ব দিচ্ছে। এই ব্যবস্থায় এই ধরনের ডেডলক হবেই।

শেখ-সাবহ ২০১৯ সাল থেকে কুয়েতের প্রধানমন্ত্রী। তাঁকে প্রশ্ন করা নিয়ে প্রস্তাব তিনজন এমপি জমা দিয়েছেন এবং ৩০ জন সমর্থন করছেন। মধ্যপ্রাচ্যে কুয়েতই প্রথম দেশ যারা ১৯৬৩ সালে পার্লামেন্ট গঠন করে। গত ডিসেম্বরে পার্লামেন্টের নির্বাচন হয়েছে। তবে পার্লামেন্ট গঠিত হলেও আসল ক্ষমতা আল-সাবাহ পরিবার ও আমিরের হাতেই আছে। তাঁরাই সরকার নিয়োগ করেন। সূত্র: রয়টার্স, এপি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ