বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

গুলশান ২ নম্বরে এসি বিস্ফোরণ: নিহত ১, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: গুলশান-২ নম্বরের ৯৩ নম্বর রোড এলাকায় ১৪ তলা ভবনের নিচ তলায় এসি বিস্ফোরণের ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার (১৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গুলশান-২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর বাসার ১৪ তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটির এসি কন্ট্রোল রুম থেকে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এর আগে ডিএমপি গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, ওই ভবনে এসি বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার নাজমা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পর আগুন দেখতে পায়নি। তবে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ইউনিট সেখানে অবস্থান করছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ