বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রফতানি বহুমুখীকরণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ধর্মীয় অনুশাসন নেই বলেই নারী ধর্ষণ ও নির্যাতন বৃদ্ধি পাচ্ছে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিদার শফিক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশে মুসলিম তরুণ-তরুণীরা আজ ধর্মীয় বিধি-নিষেধ যেভাবে মানার কথা ছিল সে ভাবে মানছে না।

আজ এক বিবৃতিতে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ সব কথা বলেন।

তিনি বলেন, উল্টো বিজাতীয় কৃষ্টি-কালচার ও সভ্যতার নামে উন্মাদনায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে। মেতে উঠছে ধর্ম ও দেশীয় আইন নিষিদ্ধ নানান অপকর্মে। সর্বপোরি তরুণ তরুণীসহ প্রায় সর্বস্তরের মানুষের মাঝে ধর্মীয় অনুশাসনের অনুসরণ ও বাস্তবায়ন নেই বলেই আজ নারী ধর্ষণ ও নির্যাতন ভীষণ ভাবে বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো বলেন নির্লজ্জতা ও বেহায়াপনা এখন মহামারির রূপ ধারণ করায় বর্তমানে সন্তানেরা পিতা-মাতার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সমাজ হচ্ছে উচ্ছন্নে যাওয়া সন্তানের দ্বারা কলুষিত। এসব মরণব্যাধি ও মহামারি থেকে পরিত্রাণ চাইলে রাষ্ট্র- সমাজ ও পরিবারের সর্বক্ষেত্রে ধর্মশিক্ষা ও ধর্মচর্চা বাধ্যতামূলক করতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ