বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

১৬ জানুয়ারি টিকা শুরু, আগে ভ্যাকসিন পাবেন না নেতারা: মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতজুড়ে আগামী শনিবার থেকে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। সরকারের নীতি মেনে শুরুতেই প্রথম সারির তিন কোটি ফ্রন্টলাইনারদের টিকা দেওয়া হবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফইকর্মী থেকে শুরু করে পুলিশ কর্মীরাও প্রথম তালিকায় রয়েছেন।

টিকাকরণ নিয়ে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘রাজনৈতিক নেতারা টিকা দেওয়া শুরু হতেই ঝাঁপিয়ে পড়বেন না, সবার মতো আপনাদেরও অপেক্ষা করতে হবে। নেতাদের আগে টিকা দেওয়া হবে না, আগে টিকা পাবেন কোভিড যোদ্ধারা।’

দিনকয়েক আগে প্রথমে হরিয়ানা সরকার এবং তারপর ওড়িশা সরকারের পক্ষ থেকে প্রথম দফার টিকাকরণে সংসদ সদস্য ও বিধায়কদের নাম রাখার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল। মোদির নির্দেশে মঙ্গলবার ভোর থেকে কলকাতাসহ দেশের সব রাজ্যে পৌঁছে গিয়েছে অক্সফোর্ডের টিকা কোভিশিল্ড। আগামী ১৬ ফেব্রুয়ারি, শনিবার থেকে ভারতের সব রাজ্যে প্রথম দফায় প্রায় তিন কোটি করোনার ভ্যাকসিন দেওয়া হবে।

কলকাতায় এদিন বিকালে বিশেষ বিমানে ছয় লাখ ৮৯ হাজার করোনার কোভিশিল্ড টিকা এসে পৌঁছেছে। রাতেই পশ্চিমবঙ্গের সব জেলায় বিশেষ গাড়ি ও কনভয় করে রওয়ানা হয়ে গিয়েছে ভ্যাকসিনগুলো।

মোদি বলেন, ‘ভারতের আর্থিক পরিস্থিতি দেখে এই টিকা তৈরি হয়েছে। দুটি টিকাই বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা। বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি করলে বড় সমস্যার মুখে পড়তে হতো।’

টিকার দাম যে খুব বেশি হবে সে বিষয়ে এদিনই সিলমোহর দিয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থা সেরামও। সেরাম প্রতিটি টিকার ভারতীয় দাম ২১০ রুপিতেই আটকে রাখছে বলে জানিয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ