মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

‘একটানা ক্ষমতায় থাকার ফলে মানুষের উন্নয়ন করতে পারছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ আমাদের বার বার ভোট দিয়েছে। আমারদের ওপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। যে কারণে সেবা করার সুযোগ পেয়েছি। একটানা ক্ষমতায় থাকার ফলে মানুষের জন্য উন্নয়ন করতে পারছি।

বৃহস্পতিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা অস্বচ্ছল প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবং ‘বিকাশ’ এর মাধ্যমে গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে ভাতাভোগীর কাছে টাকা প্রেরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রত্যেক মানুষকে একটি ঠিকানা দেয়া হবে। ঘরে ঘরে আলো পৌঁছে দেয়া হবে।

জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ বছরে দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার সঙ্গে জড়িতদের নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে চেষ্টা করলে দেশকে এগিয়ে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারবো এ বিশ্বাস আমার আছে।

তিনি বলেন, ডিজিটাল পদ্ধতির প্রযুক্তির কল্যাণে দেশ এগিয়ে চলেছে। নগদ ও বিকাশের মাধ্যমে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা অস্বচ্ছল প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তির টাকা পৌঁছে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা যে সংবিধান দিয়ে গেছেন সেটা ভালোভাবে পড়লেও এই সমাজের কোন শ্রেণী-পেশার মানুষের জন্য কী কী করতে হবে তা জানা যায়।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান ও সচিব জয়নাল বারি।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৩১টি মন্ত্রণালয়ের মাধ্যমে মোট ১২৫টি কর্মসূচি চলছে। তাদের মধ্যে ৩১টি নারী, ৩০টি পুরুষ ও ৬৪টি নারী-পুরুষ উভয়ের জন্য পরিচালিত হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ