শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

ঢাকা-আরিচা সেতুতে ফাটল, বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কায় দীর্ঘ যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার সালেহপুর সেতুতে ফাটল দেখা দেয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী ও মানিকগঞ্জগামী দুটি লেনেই তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুতে ফাটলের কারণে বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-আরিচা মাহসড়কের ঢাকাগামী ও মানিকগঞ্জগামী দু’টি লেনেই দীর্ঘ যানজট দেখা দেয়। রাত ১০টার দিকে ঢাকাগামী লেনে হেমায়েতপুর থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত ছয় কিলোমিটার ও আরিচাগামী লেনে সালেহপুর থেকে শ্যামলী পর্যন্ত ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এদিকে বৃহস্পতিবার ভোরেও ওই মহাসড়কে ৪ কিলোমিটার যানজট দেখা যায। এতে দুর্ভোগে পড়েছেন জনসাধারণ।

জানা যায়, বুধবার দুপুরে সালেহপুর সেতুর সাভার থেকে ঢাকাগামী লেনের বাম পাশের অংশটি দেবে যায়। এতে সেতুতে কিছুটা ফাটল সৃষ্টি হয়। এরপর থেকে ঢাকামুখী যানবাহনগুলোকে সাভারমুখী লেন দিয়ে পারাপার করানো হয়। বৃহস্পতিবার সকালেও মহাসড়কে ৪ কিলোমিটার যানজট দেখা যায়।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সবুর খাঁন বলেন, দুপুর থেকেই সালেহপুর সেতুর ফাটল দেখা গেছে। পরে নিরাপত্তার জন্য আরিচামুখী লেন দিয়ে সব পরিবহন পারাপার করানো হচ্ছে। তবে এতে বহু গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে যানজট কিছুটা কমে এসেছে।

এ ব্যপারে সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা জানান, যানজট নিরসন করে যানচলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ