রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

মাওলানা মাহফুজুল মান্নানের জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের সাতকানিয়া আলিয়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ ও পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল মান্নানের বড় ছেলে মাহবুবুল মান্নানের বড়ভাই মাওলানা মাহফুজুল মান্নানকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়েছে।

তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ, কিডনি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। গতকাল (১৩ জানুয়ারি) বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমণ করেন।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বাদে যোহর মাওলানা হাফিজ রহমতুল্লাহর ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিলো ৪৮ বছর। তাঁছাড়া মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

জানাজায় দোহাজারী আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা শোয়াইব, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মফজল আহমদসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

এছাড়া তাঁর মৃত্যুতে চট্টগ্রামের জিরি মাদরাসার মুহাদ্দিস শিক্ষাবিদ অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন ও মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ তাহের আজিজী পৃথকবার্তায় শোক প্রকাশ করেছেন। তারা উভয়ে মরহুমের রূহের আত্মার মাগফিরাত কামনা করেন। এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ