মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’ এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে মাসনা মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন

আধুনিক স্থাপত্যশৈলীতে আর প্রকৃতির কোলে নির্মিত আম্বার ডেনিম মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

মসজিদের শহর ঢাকার উত্তর পাশে আম্বার ডেনিম মসজিদ অবস্থিত। আধুনিক দিনের আধুনিক মসজিদের কথা বলতে গেলে এই মসজিদটির কথা বলতেই হয়। আম্বার ডেনিম মসজিদটি নির্মাণ করেন আর্কিগ্রাউন্ড নামের সাত বছর আগে প্রতিষ্ঠিত ঢাকার একটি ফার্ম। এই মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় ২০১৬ সালে।

মসজিদটির দেয়ালগুলো কংক্রিট ব্লকের তৈরি, দেখতে অনেকটা অ্যাজটেক পিরামিডের মত মনে হতে পারে। মসজিদটিকে গরমের সময় গরমের হাত থেকে রক্ষা করার জন্য রয়েছে অসংখ্য ছোট ছোট খাই। আবার বর্ষার হাত থেকে রক্ষা করার জন্য ১৮ ফুট উপরে ছাদে একধরণের বিশেষ ছাতা রয়েছে, যেটা বর্ষা শুরু হলে আপনা-আপনিই খুলে যায়।

আম্বার ডেনিম গার্মেন্টস ফ্যাক্টরীর ছোট একটি জায়গা নিয়ে নামাজের স্থান তৈরি করা হয়েছিল। মসজিদটি মূলত কিছু জিনিসের পুনঃব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়েছে। মসজিদটি তৈরির মাত্র একবছর আগেও এটি ছিল খোলা আকাশের নিচে কিছু বাঁশ, খুঁটি দিয়ে তৈরি অতি সাধারণ একটা নামাজের জায়গা মাত্র। কিন্তু নির্মাণ কাজ শেষ হতে না হতেই হয়ে গেল সেটি বাংলাদেশের অন্যতম সেরা মসজিদগুলোর একটি।

আম্বার ডেনিম মসজিদের অন্যতম স্থপতি জনাব জুবায়ের হাসান বলেন, “আমরা আমাদের আবহাওয়ার উপযোগী একটা মসজিদ তৈরি করতে চাচ্ছিলাম। মসজিদটিতে কোন জানালা বা দরজা কিছুই নেই। তারপরও মসজিদের সব জায়গাতেই শুধু আলো আর আলো।” তিনি আরও বলেন, মানুষ এখন নিজেরাই নিজেদের উপযোগী মসজিদ তৈরি করছে, এটা আসলেই একটা ভালো দিক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ