বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইসরায়েলি বন্দিদের মুক্তি না দিলে ফিলিস্তিনিকে করোনার টিকা না দেয়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণকে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সংসদ নেসেট জানিয়েছে, গাজা উপত্যকায় যেহেতু অবরোধের আওতায় রয়েছে সে কারণে গাজার লোকজন করোনাভাইরাসের টিকা পাবে না।

ইসরায়েলের ঘোষণা সম্পর্কে ফিলিস্তিনি নেতারা বলছেন, ২০১৪ সালে ইসরায়েলি আগ্রাসনের সময় যেসব ইসরায়েলি সেনা আটক হয়েছিল তাদের মুক্ত করার জন্য ইসরায়েল টিকা না দেওয়ার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি জনগণকে টিকা না দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে তেল আবিব মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ইসরাইলের এক-চতুর্থাংশ মানুষ টিকা গ্রহণ করেছে। অথচ তারা গাজা উপত্যকায় টিকা যেতে দিচ্ছে না।

এদিকে গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা হাত গুটিয়ে বসে থাকবে না। সংগঠনটি আরো বলেছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় ইসরায়েলি সেনাদের মুক্ত করতে হবে। এ ছাড়া অন্য কোনো প্রক্রিয়া নেই বলেও জানিয়ে দিয়েছেন তারা।

এদিকে ফিলিস্তিনিদের কাছে করোনাভাইরাসের টিকা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মহামারি করোনাভাইরাসে গাজা উপত্যকায় বহু মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানকার মৃত্যুহার অনেক বেশি বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদফতর। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ