মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

ঈশ্বরদী থেকে সরাসরি ট্রেন যাবে কক্সবাজার: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, যমুনা নদীর ওপর দিয়ে বঙ্গবন্ধু দ্বিতীয় রেল সেতু এবং ঈশ্বরদী-জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইনের কাজ শেষ হলেই ঈশ্বরদী থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালু করা হবে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে রেলের চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে খুলনা-মংলা বন্দর প্রকল্পে যাওয়ার পথে ঈশ্বরদী স্টেশনে বিরতীকালে তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, উত্তর ও পশ্চিমাঞ্চলের সব ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে ঢাকা যায়। প্রতিদিন ৪২টি ট্রেন বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচল করে। সিঙ্গেল লাইন হওয়ায় এবং দ্বিতীয় রেলসেতু না থাকায় বর্তমানে বঙ্গবন্ধু সেতুর ওপর বেশি চাপ পড়ছে। ঈশ্বরদী বাইপাস থেকে ঢাকার টঙ্গী পর্যন্ত সিঙ্গেল লাইন হওয়ায় ট্রেনের সময় বিপর্যয় হচ্ছে। এই কারণে চাহিদা থাকা সত্ত্বেও এই রুটে নতুন করে আরও ট্রেন চালু করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, রেলওয়েতে লোকবল সঙ্কট আছে। পর্যায়ক্রমে এগুলো পূরণ করা হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে রেলওয়ের সব সমস্যার সমাধান করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ