সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে এলেন আলোচিত কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করলেন তার ভাই আবদুল কাদের মির্জা।

আজ শনিবার বিকালে তিনি বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। ভাইয়ের সঙ্গে আলোচনার পর সব কর্মসূচি প্রত্যাহার করেন কাদের মির্জা।

এ সময় তিনি ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আবদুল কাদের মির্জার সঙ্গে এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি নোয়াখালীর বসুরহাট পৌরসভায় চতুর্থ বারের মতো মেয়র নির্বাচিত হন আবদুল কাদের মির্জা। নির্বাচনে প্রচারণার সময় রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় আসেন কাদের মির্জা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ