রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

কুর্মিটোলা হাসপাতালে দ্বিতীয় দিনে টিকা নিলেন ১০০ কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা টিকাদানের দ্বিতীয় দিন কুর্মিটোলা হাসপাতালের ১০০ কর্মীকে টিকাদান করা হয়ছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় টিকাদান কর্মসূচি শুরু হয়। হাসপাতালটির নাক কান গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট একেএম মুনীরুল হক দ্বিতীয় দিনের প্রথম টিকা নেন।

এরপর হাসপাতালটির ৪২ জন চিকিৎসক, ৩০ জন নার্স, ৯ জন আনসার এবং ১৯ জন আউটসোর্সিং কর্মী টিকা নেন। বেলা সাড়ে ১২টায় দ্বিতীয় দিনের টিকাদান কার্যক্রম শেষ হয়। দুটো টিকাদান বুথে এই ১০০ জনকে টিকা দেয়া হয়।

টিকাদান শেষে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ বলেন, ‘টিকা নেয়ার পর সবাই সুস্থ আছে। গতকাল যে ২৬ জন টিকা নিয়েছিলেন তাদের মধ্যে দুজনের সামান্য জ্বর এসেছিল, তবে তারা সুস্থ আছেন। যারা টিকা নিয়েছেন তাদের দেখভালের জন্য পার্শ্বপ্রতিক্রিয়া টিম করা হয়েছে। ২০টি শয্যা প্রস্তুত করা আছে, তবে এখন পর্যন্ত কারো কোনো সমস্যা হয়নি।’

কুর্মিটোলা হাসপাতাল ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে করোনা টিকাদান কর্মসূচি চলছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ