বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিদেশি নাগরিকদের জন্য সুখবর দিলো আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশি নাগরিকদের জন্য সুখবর দিল মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। শনিবার নতুন এক ঘোষণায় জানানো হয়েছে যে, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আমিরাতে অবস্থানরত বিদেশিদের নাগরিকত্ব প্রদানের পথ খুলে দেয়া হচ্ছে। করোনা মহামারির এই সময়ে উপসাগরীয় কোনো দেশে এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যায়।

আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম বলেন, নতুন এই সংশোধনীর আওতায় বিনিয়োগকারী, মেধাবী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, চিত্রশিল্পী, লেখক এবং তাদের পরিবারের সদস্যরা নাগরিকত্বের সুযোগ পাবেন। প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ডের আওতায় কারা নাগরিকত্ব পাবেন সেটা চূড়ান্ত করবে আরব আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আদালত এবং নির্বাহী পরিষদ। যারা আরব আমিরাতের পাসপোর্ট গ্রহণ করবে তারা নিজ নিজ দেশের নাগরিকত্বও বজায় রাখতে পারবে বলে জানানো হয়েছে।

আরব আমিরাত সরকার জানিয়েছে, দেশটিতে অবস্থানরত মেধাবী ও দক্ষ বিদেশিদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যেই নাগরিকত্ব আইনের সংশোধন করা হয়েছে। এর ফলে আমিরাতে আরও বেশি মেধাবী ও দক্ষ লোকজনকে আকৃষ্ট করা সম্ভব হবে। বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও মেধাবী লোকজনের সংখ্যা বেড়ে গেলে তা আমিরাতের জন্য সুফল বয়ে আনবে। আরব আমিরাতে নাগরিকত্ব পাওয়া বিদেশি নাগরিকের সংখ্যা খুব বেশি নয়। দেশটিতে বিভিন্ন দেশ থেকে প্রচুর বিদেশি শ্রমিক কাজ করছে। এর মধ্যে অধিকাংশই দক্ষিণ এশিয়ার। এদের মধ্যে অনেকেই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের বাসিন্দা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ