মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সরকার: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার সকালে রাজধানীর রায়সাহেব বাজার মোড়ে ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের পূর্বে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, মানুষের জীবন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। এই সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না। হাজার হাজার মানুষ শীতে কষ্ট পাচ্ছে। কোথায় আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। তারা সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে লুটপাটে ব্যস্ত।

তিনি বলেন, করোনা থেকে মুক্ত হওয়ার জন্য সরকার টিকা দেওয়ার কথা বলছে। এই টিকায় মানুষ বাঁচবে কি বাঁচবে না তা নিশ্চিত নয়। আমরা আগেই বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগে নিন কিন্তু তারা কেউ নেননি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বলা হয়েছে, ভারতের এই টিকা বাংলাদেশে টেস্ট করার জন্য দেওয়া হয়েছে। এই টিকা দেওয়ার পর মানুষ বাঁচে না মারা যায় তা দেখার জন্য। এই টিকা শুরু করেছে একজন নার্সকে দিয়ে। পৃথিবীর অন্যান্য দেশে এই কাজটি করা হয়নি। আমেরিকায় টিকা নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন, তুরস্কের প্রেসিডেন্ট প্রথম টিকা নিয়েছেন। এর কারণএদেরকে দৃষ্টান্ত করে দেখে মানুষ।

তিনি আরও বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারকে কারসাজি ও জালিয়াতি ও ধোঁকাবাজির সরকার। এই সরকার শীতার্ত মানুষের জন্য কিছুই করেনি। তারা ঘরের মধ্যে বন্দি হয়ে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ঘর থেকে বের হন না। প্রধানমন্ত্রী মানুষের প্রতি দরদ থাকলে বের হয়ে দেখতেন মানুষ কত কষ্টে আছেন। মানুষ কিভাবে হাসপাতলে বেড পায় না, অক্সিজেন পায় না, ধুঁকতে ধুঁকতে মানুষ মারা যাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, এই সরকার নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে। আপনি ভোট দিতে যাবেন, আপনার ভোটার আইডি কার্ড আছে কিন্তু আপনি গিয়ে দেখবেন আপনার ভোট দেয়া হয়ে গেছে। একটি ইভিএম মেশিন তৈরি করেছে ভোট চুরি করার জন্য। যে লোক দিনের ভোট রাতে করে, মানুষকে ভোট দিতে দেয় না, নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে নিজেদের লোক দিয়ে নির্বাচন কমিশন তৈরি করে নিজেদের লোকদের বিজয়ী করছে। তিনি ইভিএম মেশিন দিয়েছেন যাতে এই মেশিন দিয়ে জালিয়াতি করা যায়। এই জালিয়াতির মেশিন অর্থাৎ আপনি ধানের শীষে চাপ দিবেন নৌকা চলে যাবে। নিশি রাতের এই সরকার কারসাজি ও জালিয়াতি ও ধোঁকাবাজি সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ