মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

সরকারের সফলতা বিএনপি-জামায়াত দেখে না: কামরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি জামায়াত কোনো অবস্থানেই সরকারের সফলতা দেখে না, তারা বিভিন্ন ইস্যুতে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আজ শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে কেরাণীগঞ্জের রুহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় ভার্চুয়ালি যুক্ত তিনি এ মন্তব্য করেন।
সাবেক এই খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকাতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সংগঠনকে শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি জামায়াতগোষ্ঠী একের পর এক ষড়যন্ত্র করছে। সরকার সমালোচকদের উচিত জবাব দিয়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পেরেছে।

কর্মীসভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কেরাণীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম ও যুগ্ম আহবায়ক হাজী আলতাফ হোসেন বিপ্লব।

-এটি