মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

আমিরাত ও সৌদির কাছে অস্ত্র বিক্রয়ে ইতালির নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালি সরকার ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের আগ্রাসনের কারণে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে। এই উদ্যোগকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ইউরোপীয় দেশগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নজির বলে মন্তব্য করেছে।

পার্সটুডে’র এক প্রতিবেদনে জানা যায়, ইতালীর পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও শুক্রবার স্থায়ীভাবে অস্ত্র বিক্রির নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন। এ সময় তিনি মানবাধিকার রক্ষা ও ইয়েমেনে রক্তপাত বন্ধের বিষয়ে রোমের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এটি এমন একটি পদক্ষেপ যাকে আমরা খুবই জরুরি বলে মনে করেছি এবং আমাদের দেশের পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছি।’ তিনি আরো বলেন, মানবাধিকার রক্ষার ব্যাপারে ইতালি দৃঢ়প্রতিজ্ঞ।

-কেএল