বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের দুটি পরিবার যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে ‘অন্যায্য হত্যা’র মামলা দায়ের করেছে। মঙ্গলবার মানবাধিকার সংস্থা রিপ্রাইভ পরিবারগুলোর পক্ষ থেকে ইন্টার-আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটস-এর বরাবরে এই মামলা করেছে।

আল জাজিরার জানায়, ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে পরিবার দুটোর ৯ শিশুসহ ৩৪ জন আত্মীয় নিহত হয়েছিল।

মামলার বিবরণে বলা হয়, ওই সময় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা ও বিশেষ অভিযানে দুই পরিবার জীবন ও অপরিমেয় আর্থিক ক্ষতি হয়েছিল। নিহতদের মধ্যে আল–আমেরি ও আল-তাইসি পরিবারের মোট ৩৪ জন নিহত হন।

মানবাধিকার রিপ্রাইভের কাছে তারা মামলা চলাকালে আর কোনো হামলা কিংবা অভিযান না চালাতে আহ্বান জানানোর আবেদন জানায়। কমিশনের কাছে দায়ের করা মামলার ফয়সালা হতে কয়েক বছর লেগে যেতে পারে।

মামলা বিষয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, মোট সাতটি হামলায় ১৭ শিশুসহ ৪৮ জনের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি এবং জীবিকা নির্বাহের ব্যাঘাত ঘটেছে।

মামলায় বলা হয়, ২০১৩ সালে বারাক ওবামার প্রথম হামলায় ১২ ৮ন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে আল-আমেরি পরিবারের ৭ জন ও আল তাইসি পরিবারের ৫ জন মারা যান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ