মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব (ইসি) মুহা. আলমগীর বলেছেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই-একটি কেন্দ্র ছাড়া সব কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়েছে।'

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

এই নির্বাচনে ভোট কেমন পড়তে পারে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আমরা এখানে আশা করছি, গড়ে ৬০ শতাংশের নিচে ভোট হবে না। ৬০ থেকে ৭০ শতাংশ ভোট পড়ে থাকতে পারে।’

সার্বিকভাবে তিন দফায় নির্বাচন কেমন হলো জানতে চাইলে ইসি সচিব বলেন, প্রথম ও দ্বিতীয় দফায় ইভিএম ও ব্যালট দুটিই ছিল। আজকেরটা ব্যালটে হয়েছে। আমি বলবো, কোনোটার চেয়ে কোনোটা মন্দ হয়নি। তবে দ্বিতীয় দফায় সিরাজগঞ্জে দুঃখজনক ঘটনা ঘটেছিল। আর আজকেরটা তো একেবারেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সবমিলিয়ে খুবই ভালো নির্বাচন হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ