সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার

রাজধানীর জন্য ৪ লাখ করোনার টিকা বরাদ্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার জন্য করোনা ভাইরাসের ৪ লাখ ডোজ টিকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে টিকা বিতরণের প্রস্তুতি নিয়ে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

সভায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।

সেখানে জানানো হয়, পরীক্ষামূলক প্রয়োগের পর এবার গণহারে টিকা দেওয়া হচ্ছে। আগামী রোববার (৭ ফেব্রুয়ারি) সারাদেশে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। এরই মধ্যে জেলায় জেলায় করোনার টিকা পৌঁছে গেছে।

টিকা বিতরণের জন্য ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল না ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। যারা অ্যাপ কিংবা অনলাইনে নিবন্ধনে ব্যর্থ হবেন, তাদের সহযোগিতা করবে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।

এদিকে রাজধানীর ৫ হাসপাতালে প্রাথমিকভাবে টিকাগ্রহীতাদের কয়েকজনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও এখন সবাই সম্পূর্ণ সুস্থ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ