সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

হিজাব দিবসে ইউক্রেনের মুসলিম নারীদের ফুল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: এক ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস। এ উপলক্ষ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাস্তায় ফুল বিতরণ করেছে দেশটির মুসলিম নারীদের সংগঠন। তাদের শুভেচ্ছা বিনিময় ইউক্রেন শহরবাসীর।

‘হিজাব ইজ মাই ফ্রিডম’, ‘হিজাব ইজ মাই প্রটেকশন’, ‘হিজাব ইজ মাই চয়েস’, ‘হিজাব ইজ মাই কভার’ ইত্যাদি শ্লোগানে প্রতিবছর এই দিনে পালিত হয় বিশ্ব হিজাব দিবস। ২০১৩ সালে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী নারী নাজমা খান কতৃক প্রতিষ্ঠিত একটি বার্ষিক কার্যক্রম।

কার্যক্রমটি প্রতিবছর ১ লা ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ১৪০ টি দেশে অনুষ্ঠিত হয়। এটি চালু করার উদ্দেশ্য হলো, সমস্ত ধর্ম এবং স্তরের নারীদের হিজাব পরিধান এবং অভিজ্ঞতা অর্জনে উৎসাহিত করা। কার্যক্রমটির আয়োজকেরা এটিকে অমুসলিম নারীদের হিজাবের অভিজ্ঞতা অর্জনের একটি বিশেষ সুযোগ হিসাবে বর্ণনা করেন।

যেমন নাজমা খান বলেন, হিজাব পরিধান করার জন্য যে মুসলিম হতেই হবে এমন কোনো কথা নেই। হিজাব মূলতঃ শালীনতার জন্য পরিধান করা হয়। তাই তিনি এটা পরিধান করায় কোনো সমস্যা দেখেন না। তার এই কথায় ব্যাপক সাড়া মেলে। ফলে দেখা যায়, হাজারো অমুসলিম নারী হিজাব পরে দিবসটি পালন করে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো আজ ১ ফেব্রুয়ারি ২০২১, সোমবার পালিত হচ্ছে বিশ্বব্যাপী ‘বিশ্ব হিজাব দিবস’।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ