বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭


আমেরিকার ঐতিহাসিক চার মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারিব সুইজা: মসজিদ মুহাম্মদ, ওয়াশিংটন ডিসি: রাজধানী ওয়াশিংটন ডিসিতে নির্মিত প্রথম মসজিদ এটি। ১৯৩০ এর দশকে আমেরিকাতে বসবাসরত আফ্রিকান মুসলমানরা এটি নির্মাণ করেন। প্রাথমিকভাবে ন্যাশন অব ইসলামের মসজিদ হিসেবে ব্যবহৃত হলেও ১৯৬০’র দশকে নাগরিক অধিকারকর্মী ম্যালকম এক্সের সহায়তায় মসজিদটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

১৯৭৫ সালে ন্যাশন অব ইসলামের সাবেক নেতা এলিজাহ মুহাম্মদের পুত্র ইমাম ওয়ারিস উদ্দিন মুহাম্মদের উদ্যোগে মসজিদটিকে মূলধারার ইসলামী মসজিদে রূপান্তরিত করা হয়। ইমাম মুহাম্মদ এখানে নামাজ পড়ার ব্যবস্থা করেন এবং মসজিদে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সংস্কারকাজও সম্পন্ন করেন।

ব্রুকলিন মসজিদ, নিউইয়র্ক: আমেরিকার প্রাচীনতম মসজিদটির অবস্থান নিউইয়র্কের ব্রুকলিনে। উনবিংশ শতাব্দীতে প্রতিষ্ঠিত এ মসজিদ দুইতলা বিশিষ্ট।

১৯০৭ সালে বাল্টিক দেশগুলো থেকে আগত শ্বেতাঙ্গ মুসলমানরা এটি নির্মাণ করেন। এর আগে স্থানীয়রা এটি গির্জা হিসেবে ব্যবহার করতো। তাতার জনগোষ্ঠীর এ অভিবাসীরা গির্জা-ভবনটি কিনে মসজিদে রূপান্তরিত করেন।

মাদার মসজিদ, সিডার র‌্যাপডিস, আইওয়া: বৃহত্তর সিরিয়া থেকে আগত সিরীয় অভিবাসীরা ১৯৩৪ সালে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি রোজ অব ফ্রেটারনিটি লজ এবং মুসলিম টেম্পল হিসেবেও পরিচিত। বর্তমানে স্থানীয়রা নিকটবর্তী সিডার র‌্যাপডিস ইসলামিক সেন্টারে নামাজ আদায় করেন। মাদার মসজিদটি ঐতিহ্যগত নিদর্শন সংরক্ষিত রয়েছে।

নর্থ ডাকোটা মসজিদ, নর্থ ডাকোটা: কানাডার সীমান্তে অবস্থিত নর্থ ডাকোটা মসজিদটি আমেরিকার দ্বিতীয় প্রাচীনতম মসজিদ। ১৯২৯ সালে আমেরিকায় সিরীয় ও লেবানিজ অভিবাসীরা এটি নির্মাণ করেন। চারটি সরু মিনার ও একটি গম্বুজের সমন্বয়ে নির্মিত মসজিদটি ১৯৭৯ সালে ভেঙে পড়েছিলো। ২০০৫ সালে এটি সংস্কার করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ