মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আল জাজিরার প্রতিবেদন বিষয়ে মুখ খুলল বাংলাদেশ সেনা সদর দপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের গণমাধ্যম আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টারস মেন শিরোনামের প্রতিবেদনটিকে অসত্য দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে সেনা সদর দপ্তর।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায়, আইএসপিআরের পাঠানো এক প্রতিবাদপত্রে বলা হয়, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরই ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ এই প্রতিবেদন। এটি দেশ অশান্ত করতে স্বার্থাণ্বেষী মহলের অপপ্রচার।

প্রতিবাদপত্রে আরো বলা হয়, প্রতিবেদনটির ভাষ্যকার ডেভিড বার্গম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাস্তিপ্রাপ্ত। আর প্রতিবেদনে সামি বলে যাকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে মাদকাসক্তির অভিযোগে তাকে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে তাকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। এছাড়া ইসরায়েল থেকে কোন ধরনের কেনাকাটার সুযোগ নেই বলেও জানায় সেনা সদর দপ্তর। দেশের উন্নয়ন ও সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে সরকারের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের মধ্যে অনৈক্য সৃষ্টির জন্যই একটি অশুভ গোষ্ঠী এ প্রতিবেদন করেছে বলে প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়।

এর আগে, প্রতিবেদনটি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক মদদপুষ্ট অপপ্রচার আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করে বাংলাদেশ সরকার। সাধারণত জনগণের প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ নীতিগুলোর বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর উগ্রগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, সোমবার (১ ফেব্রুয়ারি) প্রতিবেদনটি প্রচার করে সম্প্রচার মাধ্যম আল-জাজিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ