বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জনসাধরণের চলার পথ যাদের বিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানুষজনের যাতায়তের জন্য সাধারণত রাস্তা ব্যবহার করা হলেও ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলার সিমোরি গ্রামের একটি রাস্তা ব্যবহৃত হচ্ছে স্থানীয় শিশুদের জন্য। রাস্তাকেই ব্ল্যাকবোর্ড বা স্লেট হিসেবে ব্যবহার করে তাদেরকে শেখানো হচ্ছে লেখাপড়া।

আইএএনএস’র তথ্য অনুযায়ী, কমিউনিটি ক্লাসটি চালাতে সহায়তা করছে স্থানীয় একটি বেসরকারি সংস্থা। সাহায্য করছেন স্থানীয় শিক্ষকরাও। রাস্তাকে স্লেট হিসেবে ব্যবহার করে শিশুরা খেলাচ্ছলেই শিখছে অংক, ইংরেজির সাধারণ পাঠ। এছাড়া সংস্কৃতি ভাষায় গণণা, গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম, ফল, ফুল, সবজির নামসহ সাধারণ জ্ঞানের অনেক বিষয়ও শিখছে তারা রাস্তার স্কুলে। মজার এ স্লেটে লিখতে প্রতিদিন সন্ধ্যায়ই রাস্তায় জড়ো হচ্ছে শিশুরা।

স্কুল সংশ্লিষ্টরা বলছেন, শিশুরা বাড়িতে বা কমিউনিটি ক্লাসে যাই শিখুক না কেন, তারা রাস্তায় সেটা লিখছে খেলাচ্ছলে। তবে এতে তাদের লেখার দক্ষতা উন্নত হচ্ছে। এছাড়াও, যখনই কোনো শিশু ওই রাস্তা দিয়ে যাচ্ছে তখন রাস্তা লেখা বিষয়গুলো সে আবার রিভিশন করতে পারছে। তাদের ভাষায়, শিশুরাও এ পদ্ধতিটি পছন্দ করেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ