বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বাইডেনের শপথের আগে হামলার অর্থ দেন ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার আগেই ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো আমেরিকা। আর এ ঘটনার নেপথ্যে ছিল ট্রাম্প তার অর্থ সরবরাহকারী জুলি জেনকিন্স ফান্সেলি।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জার্নাল জানায়, মূলত ট্রাম্প সমর্থকরা এই হামলা চালিয়েছিল। আর এই হামলার অর্থ যোগান দিয়েছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী তথা পাবলিক্স সুপার মার্কেট চেইনের একজন উত্তরাধিকারী জুলি জেনকিন্স ফান্সেলি। প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে ইউএস ক্যাপিটলে যে মিছিল থেকে হামলা করা হয়, সেই মিছিলের জন্য মোট ৩ কোটি ৬০ লাখ টাকা খরচ হয়েছিল। এই টাকার সিংহভাগ অর্থাৎ ২ কোটি ২০ লাখ টাকা দিয়েছিলেন জুলি।

এলিপস পার্কের র‍্যালিতে ট্রাম্প নিজের সমর্থকদের লড়াই করার আবেদন জানান। তারপরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। রিপোর্টে জানানো হয়েছে, ২০২০ সালে ট্রাম্পের প্রচারের জন্যও অনেক টাকা খরচ করেছেন জুলি। অ্যালেক্স জোন্স নামের এক রেডিও জকির মাধ্যমে এই টাকা দিয়েছেন তিনি, এমনটাই জানা গেছে।

৬ জানুয়ারি ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনায় ৫ জনের মৃত্যু ও অনেক সম্পত্তি নষ্ট হওয়ার পরে ১৩৫ জনের বেশি হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। দ্য ওয়াল স্ট্রিট জার্নলের তরফে জানা গিয়েছে, জোন্স নিজের থেকে প্রায় ৩৭ লাখ টাকা এই মিছিলের জন্য দান করেছিলেন। এই সংঘর্ষের পিছনে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই সংঘর্ষের পিছনে তিনি সরাসরি যুক্ত বলেও অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগের বিষয়ে জোন্স কিংবা জুলি কারও তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

অন্যদিকে পাবলিক্স সুপার মার্কেটের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, তাঁদের সঙ্গে জুলির কোনও যোগাযোগ নেই। জুলি তাঁদের ব্যবসা সংক্রান্ত কোনও কাজে, কিংবা কোম্পানির প্রতিনিধি হিসেবে আর নেই। তাই তার কোনও কাজের বিষয়ে তারা কোনও মন্তব্য করবেন না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ