বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভয়াবহ তুষারপাতে যুক্তরাষ্ট্রে বিপন্ন জনজীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভয়াবহ তুষারপাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড, ভার্জিনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস স্টেটের জনজীবন লণ্ডভণ্ড হয়ে পড়েছে। হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রার মধ্যে ঘণ্টায় ৫০ মাইলেরও অধিক বেগে তুষারপাতে আট স্টেটের ৮ কোটি মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন।

সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে নিউইয়র্ক নগর তুষারের নিচে ঢাকা পড়েছে। শীতকালীন এই ভয়াবহ ঝড়ে শুধু নিউইয়র্ক নগরেই ১২ থেকে ১৮ ইঞ্চি তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

অ্যাকুওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মাইকেল লেসেনি নিউইয়র্ক পোস্টকে বলেন, ১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৬টার মধ্যেই ৩ থেকে ৬ ইঞ্চি তুষারপাত হয়েছে নগরটিতে। শুধু নিউইয়র্ক নগরেই ১২ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। আর নিউজার্সি ও হাডসন ভ্যালির কাছাকাছি অঞ্চলে এমনকি ২ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে।

আবহাওয়া বিভাগের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানায়, এই তুষারঝড় কতটা দীর্ঘ হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে এটি নিউইয়র্ক নগরে সোমবার, এমনকি মঙ্গলবার পর্যন্ত স্থায়ী হতে পারে। সবচেয়ে বেশি তুষারপাতের আশঙ্কা সোমবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে। এই সময়ে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৫০ মাইল হতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ