বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মিয়ানমারে রোহিঙ্গা পরিস্থিতি অবনতির শঙ্কা জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে দেশটিতে বসবাসরত ছয় লাখ রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এঘটনাকে গণতান্ত্রিক সংস্কারের পক্ষে বড় ধাক্কা বলে মনে করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

অং সান সু চিসহ বেআইনিভাবে আটক অন্তত ৪৫ নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ। এ বিষয়ে আজ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন বসার কথা রয়েছে।

এদিকে, দেশটির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, জোর প্রয়োগ করে জনগণের ইচ্ছাকে উপেক্ষা করা কখনোই উচিত নয়।

এর আগে গত দশকে মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুর পর নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। সোমবার সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সেনাবাহিনী।

২৪ জন মন্ত্রী ও উপমন্ত্রীকে সরানো হয় তাদের পদ থেকে। এ পর্যন্ত অর্থ, স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ১১টি পদে সেনা সদস্যদের নিযুক্ত করেছেন সেনা প্রধান মিন অং লাইং।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ