বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

যুক্তরাষ্ট্রের পার্ক থেকে মুছে যাবে ট্রাম্পের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে হওয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের  স্থাপনা থেকে নাম সরিয়ে নেওয়ার দাবি উঠেছে। রাজ্যের ওয়েস্টচেস্টার এলাকায় ডোনাল্ড জে. ট্রাম্প স্টেট পার্ক নামের পার্ক থেকে নাম সরিয়ে নেওয়ার জোর দাবি উঠেছে।

জানা গেছে, ট্রাম্পের নামের বদলে ‘চেঞ্জ ডট অর্গ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে নারী নেত্রী সোজর্নার ট্রুথের নামে পার্কটির নামকরণের প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নারী অধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সোজর্নার ট্রুথ।

এ ছাড়া নাগরিক অধিকার আন্দোলনে নিহত হেইদার হেয়ারের নামে পার্কটির নামকরণের আরেকটি পৃথক প্রস্তাব নিউইয়র্ক রাজ্যের আইন সভায় উপস্থাপন করা হয়েছে।

এর আগে ২০১৫ সালে পার্কটির নাম পরিবর্তনের কথা জানানো হলে পার্কের জন্য দান করা জমি ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ