মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

চীনের দেয়া করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে মহামারী করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। দেশটিতে করোনার প্রথম টিকাটি নেন ইসলামাবাদের একজন চিকিৎসক।

পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে, মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইমরান খান দ্রুততার সাথে ভ্যাকসিনের ব্যবস্থা করায় সরকারের স্বাস্থ্য দলকে ধন্যবাদ জানান। সেই সাথে ধন্যবাদ জানান চীনকে, তাদের উৎপাদিত সিনোফার্ম টিকা ৫ লাখ ডোজ পাকিস্তানকে বিনামূল্যে দেয়ার জন্য।

ইমরান খান বলেন, করোনার টিকা প্রথমত পাবেন করোনার বিরুদ্ধে লড়া স্বাস্থ্যকর্মীরা। সেই সাথে পাবেন বয়স্ক ও উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ব্যক্তিরা। ভ্যাকসিন সব প্রদেশে সমান ভাবে বিতরণ করা হবে, যাতে কেউ ভাবতে না পারে অন্যরা বেশি পাচ্ছে।

গত বছরের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর ৫ কোটি ৪৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে ভাইরাসটিতে এবং আক্রান্তদের মধ্যে মারা গেছে ১১ হাজার ৭৪৬ জন মানুষ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ