মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মিয়ানমারে অনেক সংসদ সদস্যকে খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ন্যাশনাল লীগ ফর ডেমোক্রসির নেত্রী অং সান সুচিসহ দেশের প্রেসিডেন্ট ও বহু সরকারি কর্মকর্তাকে আটকের একদিন পর সংসদ সদস্যদের আটক করে খোলা আকাশের নিচে রাখা হয়। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির কয়েক শ’ সংসদ সদস্যকে রাজধানী নাই পি তাওয়ের খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত গণমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত আরো ৪০০ সংসদ সদস্যকে তাদের সরকারি বাসভবন কমপ্লেক্সে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে বাইরে যাওয়া আসার অনুমতি দেয়া হচ্ছে না। কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, বাসভবন কমপ্লেক্সের ভেতরে পুলিশ মোতায়েন রয়েছে এবং বাইরের সেনা সদস্যরা টহল দিচ্ছে।

সেনাবাহিনী তাদের ট্রাক দিয়ে সংসদ সদস্যদের যাওয়া আসার পথ আটকে দিয়েছে। সংসদ অধিবেশনের সময় এসব সংসদ সদস্য ওই বাসভবনে অবস্থান করেন।

কয়েকটি সূত্র জানিয়েছে, আটকে থাকা সংসদ সদস্যরা নির্ঘুম রাত কাটিয়েছেন এবং তারা এই চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে, তাদেরকে অন্য কোনো স্থানে নেয়া হতে পারে।

অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্টসহ যেসব নেতাকে আটক করা হয়েছে তাদেরকে কোথায় রাখা হয়েছে এখনো তা পরিষ্কার নয়। সূত্র : পার্স টুডে

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ