বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মিয়ানমারে সেনা অভ্যুত্থান: অসহযোগ আন্দোলনের ডাক দিলেন স্বাস্থ্যকর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের কয়েকটি বড় শহরে সরকারি হাসপাতালের কর্মীরা সামরিক বাহিনীর বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন।

গত সোমবার দেশটিতে সেনা অভ্যুত্থানের ঘটনায় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে স্বাস্থ্যকর্মীরা।

স্বাস্থ্যকর্মীদের বরাতে দ্য ইরাবতির প্রতিবেদনে বলা হয়, তারা ধর্মঘটে যাচ্ছেন এবং সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করবেন।

এ আন্দোলনের একজন কর্মী ডা. হেইন উইন্ট ওয়ার বলেন, ‘আমরা যখন দায়িত্ব পালন করি তখন কিছু রোগীর জীবন বাঁচাতে পারি। কিন্তু এ অভ্যুত্থানের পর নীরব থাকলে সামরিক একনায়কতন্ত্রের অধীনে প্রতিদিন কয়েকশ’ মানুষের আশা হারিয়ে যাবে।’

নায়পাইটা, মন্ডালয়, ইয়াঙ্গুন, পায়া, বাগো, মায়াওয়াদি, কিউকসে, মনিওয়া, সাগাইয়, পাইন ওও লউইন, ম্যাগওয়ে এবং নিউং ইউয়ের সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা অভ্যুত্থানবিরোধী একটি বিবৃতি দেন। এতে তারা নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখলের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সেনাবাহিনী জনগণের ইচ্ছাকে অবহেলা করে একটি নতুন সরকার গঠন করেছে।

বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর গঠিত অনির্বাচিত সরকারকে স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে চান না। এ কারণে বুধবার থেকে তারা ধর্মঘটে যাচ্ছেন।

অভ্যুত্থানকালে আটক দেশটির প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট, স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং অন্য সরকারি কর্মকর্তাদের মুক্তিও দাবি করেন তারা। গত বছরের নভেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়ীদের নিয়ে পার্লামেন্টের অধিবেশন আহ্বান করার দাবি জানানো হয় বিবৃতিতে।

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডাকা এ আন্দোলনে সহযোগিতা করার জন্য সারাদেশের স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ