মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের বৈধতা চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন তার আইনজীবীরা। তাদের মতে, মেয়াদ শেষ হওয়ার পর কোনো প্রেসিডেন্টের অভিশংসন বিচার চালানোর বৈধতা মার্কিন সিনেটের থাকে না।

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের অভিযোগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ২ ফেব্রুয়ারি মঙ্গলবার তারা এ কথা বলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাবেক প্রেসিডেন্টের আইনজীবীদের ভাষ্যের বিপরীতে অভিশংসন মামলার কৌঁসুলির দায়িত্ব পালন করা ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবন ক্যাপিটলে সমর্থকদের হামলার দায় পুরোপুরিভাবে ট্রাম্পকেই দিয়েছেন।

সিনেটে অভিশংসন বিচারের যুক্তিতর্ক শুরুর এক সপ্তাহ আগে মঙ্গলবার ট্রাম্পের আইনি দল ও প্রতিনিধি পরিষদের প্রতিনিধিত্ব করা ৯ ডেমোক্র্যাট নিজ নিজ পক্ষের প্রাথমিক আলোচনা তুলে ধরেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ