মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করায় নিন্দা জানাল হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ ।।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা অধিষ্ঠিত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করার বিষয়টি “জাতিগত নির্মূলকরণের নীতি” হিসাবে ঘোষণা করেছে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, জর্ডানের উত্তরাঞ্চলীয় উপত্যকা অঞ্চলে ইসরায়েলের ঘরবাড়ি ধ্বংস করা জাতিগত নির্মূলকরণ নীতির ধারাবাহিকতা যা দখলদার বাহিনী এবং তার সহচরদের দ্বারা কয়েক দশক যাবৎ আমাদের জনগণের বিরুদ্ধে হয়ে আসছে।

কাসেম আরও বলেন, আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলি বাহিনীদের দ্বারা "সংগঠিত সন্ত্রাসী" কর্মকাণ্ডের এই প্রথাটিকে প্রত্যাখ্যান করছি এবং "ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতকরণ নীতিমালা মোকাবিলার জন্য একটি সর্বাত্মক ও ঐক্যবদ্ধ প্রতিরোধের তীব্র আহ্বান জানাচ্ছি।"

এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সোমবার ইসরায়েলি সেনাবাহিনী ওই অঞ্চলে প্রায় ৪০টি ফিলিস্তিনি বাড়ি ভেঙে দেয় এবং ১১ টি পরিবারকে বাস্তুচ্যুত করে। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ