মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’ এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর

হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা মাওলানা নূরুল হক আজমীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ও আলেমে দীন, হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা, প্রবীণ আলেমেদীন মাওলানা নূরুল হক আজমী (জ্বীন হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টা ১০ মিনিটে রাজধানী ঢাকার স্কায়ার হাসপাতাল তিনি ইন্তেকাল করেন। আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকার কামরাঙ্গিরচর জামিয়া নূরিয়া মাদরাসার শিক্ষক মুফতি আ ফ ম আকরাম হুসাইন।

জানা যায়, মৃত্যুর সময় তার বয়স হয়েছে প্রায় ৯০ বছর। তিনি অনেক দিন যাবত ডায়বেটিক, বার্ধক্য জনিত রোগসহ নানান রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি তিন ছেলে দুই মেয়ে রেখে যান।

তিনি জামিয়া নূরিয়ার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অনেক দিন। ঢাকার কামরাঙ্গিরচর মাদবর বাজার জামে মসজিদ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ আলেম তার গ্রামের বাড়ি নোয়াখালীর রসুলপুরে মোহাম্মদিয়া হাফিজুল উলুম নামে একটি মাদরাসাও প্রতিষ্ঠা করেন।

আজ বাদ মাগরিব জামিয়া নূরিয়া কামরাঙ্গিরচর মাদরাসায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাযা শেষে হাফিজ্জী হুজুরের মাকবারিয়া হাফিজ্জীতে পাহাড়পুরী রহ. এর কবরের পাশে দাফন করা হবে।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ