মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’ এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর

জুমার দিনের বিশেষ আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামে জুমার দিনের গুরুত্ব অনেক। এ দিনের অল্প আমলও অনেক বেশি সওয়াব লাভের কারণ হয়। জুমার দিনে যেকোনো নফল আমল অধিক পরিমাণে করা যায়। তবে, হাদিসে বেশ কিছু আমলের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। তার অন্যতম হলো দরুদ শরিফ।

এক হাদিসে আছে, হজরত আবু উমামা রা: থেকে বর্ণিত নবীজি সা: বলেছেন, ‘আমার ওপর জুমার দিন বেশি বেশি দরুদ পড়ো। কারণ, আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়।'

হজরত আনাস রা: বলেন, নবীজি সা: বলেছেন যে তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো৷ কারণ, জিবরাঈল আ: এইমাত্র আল্লাহ তায়ালার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তায়ালা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার ওপর একবার দরুদ পড়ে, আমি তার ওপর দশবার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য দশবার ইস্তেগফার করে। - তারগিব : ৩/২৯৯

জুমার দিন ছাড়া অন্য দিনেও দরুদের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। নবীজি সা:-এর প্রতি ভালোবাসার দাবিই হলো তার ওপর বেশি বেশি দরুদ শরিফ পড়া।

নবীজি সা: বলেন, যে আমার ওপর যত বেশি দরুদ পড়বে, সে কেয়ামতের দিন আমার তত নিকটবর্তী হবে। - তারগিব : ১৫৭

হজরত আলি রা: বলেছেন, যে ব্যক্তি নবীজি সা:-এর ওপর জুমার দিন ১০০ বার দরুদ পড়বে, কেয়ামতের দিন সে এমন অবস্থায় উঠবে যে, তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে এই ব্যক্তি কী আমল করেছিল! - কানজুল উম্মাল : ১৭৪

ওপরের হাদিসগুলো থেকে জুমার দিনে দুরুদ শরিফের গুরুত্ব ও ফজিলত স্পষ্ট হয়ে গেছে। তাই আসুন, আমরা জুমার দিনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেশি বেশি নফল ইবাদত করি এবং নবীজি সা:-এর ভালোবাসায় অধিক পরিমাণে দরুদ পড়ি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ